পানীয় জল, যানজট মুক্তশহর, স্বাস্থ্য-শিক্ষার উন্নয়নকে সামনে রেখে জনসংযোগে বিজেপি প্রার্থী অলোক হালদার

Bjp Campaign

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষে এবং জয়নগর-সহ রাজ্যের পরিবর্তনকে সামনে রেখে প্রচার শুরু করলো শুক্রবার বিজেপি প্রার্থী জয়নগরে। বৃহস্পতিবার বিকালে নাম ঘোষণার পর থেকেই নেমে পড়ে প্রার্থী। শুক্রবার সকালে জয়নগর বিধানসভার ময়দার জাগ্রত পাতালভেদী কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন জয়নগরের বিজেপি প্রার্থী তরুণ যুবক অলোক হালদার। ১৯৯৩ সালের ২১ মার্চ জয়নগর বিধানসভার মায়া হাউড়ি পঞ্চায়েতের দক্ষিন পদুয়ায় জন্ম গ্রহন করেন অলোক।শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স, বিএড। ২০০৮ সালে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির সাথে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু। এর পরে ২০২০ সালে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আর নির্বাচনের ময়দানে এই প্রথম। শুক্রবার ময়দা কালী বাড়িতে পুজো দিয়ে জয়নগর ধন্বন্তরি মা কালীর মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের কাজের পরে জয়নগর বুড়োরঘাটে দলীয় অফিসে কার্যকতাদের সাথে নির্বাচন প্রস্তুতি বৈঠক করেন। সেখানে জয়নগর বিধানসভার ৫টি মন্ডল সভাপতি সহ কার্যকর্তারা দলীয় প্রার্থীকে সংবর্ধনা দেন। এদিন এব্যাপারে বিজেপি প্রার্থী অলোক হালদার বলেন, জয়নগর সহ সারা রাজ্যকে শেষ করে দিয়েছে তৃনমূল। তাই সুশাসন নিশ্চিত করতে বিজেপির দরকার। আর জয়নগরের মানুষের প্রধান সমস্যা যানজট। তাই আমি চাইবো যানজট মুক্ত জয়নগর তৈরি করতে। বাইপাস রাস্তা করতে। বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ শেষ করতে। এছাড়া স্বাস্থ্য, পরিবহন শিক্ষার দিকে নজর দেওয়াই আমার মূল লক্ষ্য। আমি চাই শাসক দলের দূর্নীতি থেকে জয়নগরকে মুক্ত করতে। এদিন বিজেপি প্রার্থীর সাথে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি দেবতোষ আচার্য,গত দুবারের লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী ডা:অশোক কান্ডারী-সহ ৫টি মন্ডলের সভাপতি সহ বহু কার্যকতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *