অনলাইনেই ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন, নবান্নের স্পষ্ট ঘোষণা

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় আপডেট। এবার থেকে ‘যুবসাথী’ প্রকল্পে অনলাইনেই আবেদন করা যাবে বলে জানিয়ে দিল Nabanna। এতদিন শিবিরের মাধ্যমে অফলাইনে আবেদন গ্রহণ করা হলেও এবার ডিজিটাল পদ্ধতিতে সরাসরি পোর্টালে গিয়ে আবেদন করার সুযোগ মিলছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা নিজেরাই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। পাশাপাশি অফলাইন ক্যাম্পের ব্যবস্থাও থাকছে। প্রয়োজনে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে শিবিরে জমা দেওয়া যাবে।

এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা শিক্ষিত বেকার যুবক-যুবতীরা মাসিক আর্থিক সহায়তা পাবেন। সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক অনুদান পৌঁছতে শুরু করবে।

রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, আবেদন করার সময় আধার কার্ড, মাধ্যমিকের প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং সক্রিয় মোবাইল নম্বর বাধ্যতামূলক। ভুল বা ভুয়ো ওয়েবসাইট এড়িয়ে শুধুমাত্র সরকারি পোর্টালেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের শিক্ষিত বেকারদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *