রবিবার সকালে বেহালার শখেরবাজার অঞ্চলে এক নৃশংস ঘটনা ঘটে গেল। মদ্যপান ঘিরে গোলমালের সূত্রপাত। এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই বন্ধু ও তাঁর বাবার বিরুদ্ধে। সখেরবাজার সুপারমার্কেটের সামনে সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। বাপি হালদার নামে ওই যুবককে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, তিন বন্ধুর সঙ্গে বাপি হালদার শনিবার সারারাত মদ্যপান করেন। ভোরের দিকেও সখেরবাজারের সুপার মার্কেটের সামনের চায়ের দোকানে চা পান করেন। সেখানেই দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়। এক বন্ধু ফোন করে তাঁর বাবাকে ডাকেন। দুজনে মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিশেষ করে ওই বন্ধুর বাবা বাপিকে লাথি মারে ও মাথা দেয়ালে ঠুকে দেন। সকাল সাতটার সময় এলাকায় অনেকেই ছিল। প্রত্যক্ষদর্শীরা বিষয়টি বুঝে এগিয়ে আসার আগেই বাপি অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের বন্ধু ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়েছে।
Related Posts
বাতাসা খাওয়ানোর নাম করে প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বারুইপুরে প্রথম শ্রেণির এক ছাত্রীকে বাতাসা খাওয়ানোর লোভ দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠলো।অভিযুক্ত গ্রেফতার।ঘটনাটি ঘটেছে বারুইপুর…
বিমানবন্দরে ক্রমশ কমছে যাত্রী সংখ্যা
দেশের ৩২ বিমানবন্দর ১৫ মে পর্যন্ত বন্ধ থাকছে। অন্যান্য এয়ারপোর্টেও নিরাপত্তা বেশ কড়া। বাদ যায়নি কলকাতা বিমানবন্দরও। বাতিল কলকাতা বিমানবন্দরে…
হাওড়ার বেলিলিয়াস রোডে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৩টি বাড়ি, জখম ৩
হাওড়া: শুক্রবার সন্ধ্যায় হাওড়ার বেলিলিয়াস রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা তিনটি টালির চালা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায়…
