বি. নাথ : রেলের পোলে ধাক্কা থেকে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে টিটাগড় স্টেশন সংলগ্ন গান্ধী প্রেম নিবাসের কাছে। মৃতের নাম হাসান আরিফ ( ২১)। তাঁর বাড়ি খড়দার মোড়ল পাড়ার বাসিন্দা।স্থানীয়রা জানান, শিয়ালদহগামী একটি ট্রেনে টিটাগড় স্টেশন ছেড়ে খড়দার দিকে যেতেই পোস্টে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় টিটাগড় গান্ধী প্রেম নিবাসের কাছে। রেল পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বাসিন্দারা। রেললাইনের খুব কাছে থাকা পরপর তিনটি পোল সরানোর দাবিতে সরব হলেন স্থানীয় মানুষজন।
টিটাগড়-খড়দার মাঝে পোস্টে ধাক্কা খেয়ে যুবকের মৃত্যু
