‘ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাই, তাই এই আত্মবলিদান’। এমনই এক অদ্ভুত চিঠি লিখে হায়দরাবাদের হিমায়াতনগরের একটি বহুতলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পূজা জৈন। তাঁর ঘর থেকে এই নোটটি উদ্ধার করেছে পুলিশ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসারেরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক অবসাদের ফলেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। শনিবার ২ আগস্ট সকালে হিমায়তনগরে একটি কমপ্লেক্সের পাঁচ তলায় বসবাসকারী ৪৩ বছর বয়সী এই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটে সকাল ১১.৩০ থেকে ১১.৪৫ টার মধ্যে যখন তার স্বামী কাজে বাইরে ছিলেন। ময়নাতদন্তের পর, রবিবার শেষকৃত্যের জন্য মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।জানা গিয়েছে, হায়দরাবাদের ওই বহুতলে থাকতেন পূজা জৈন। ঘটনার সময় বাড়িতে তিনি একাই ছিলেন। তাঁর স্বামী অরুণ জৈন অফিসে ছিলেন। বিল্ডিংয়ের নীচে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর স্বামীকে খবর দেওয়া হয়। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। নারায়ণগুড়ার ইন্সপেক্টর ইউ. চন্দ্র শেখরের মতে, তাঁর বাসভবন থেকে তিনটি হাতে লেখা নোট পাওয়া গেছে – একটি তাঁর ছেলের উদ্দেশ্যে, অন্যটি মেয়ের উদ্দেশ্যে এবং তৃতীয়টিতে জৈন ধর্মীয় রীতিনীতির বিবরণ রয়েছে। তবে এগুলি সুইসাইড নোট নয়, ইন্সপেক্টর স্পষ্ট করে জানিয়ে দেন। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে পূজা তাঁর স্বামী এবং সন্তানদের সাথে থাকলেও, তিনি মানসিকভাবে তাঁদের থেকে বেশ দূরে ছিলেন। বেশিরভাগ সময় একাকীত্বে কাটাতেন, আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত থাকতেন।
Related Posts
বাংলাদেশে সব ধরনের ভিসা পরিষেবা শিগগিরই চালু করবে ভারত, সম্পর্ক উন্নতির ইঙ্গিত
ভারত খুব শিগগিরই বাংলাদেশে সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করতে চলেছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী, সিলেটে ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার…
প্রয়াত শিবু সোরেন, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী-অভিষেকের
প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ শিবু সোরেন। বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের…
শ্রীনগরে ‘আলমন্ড ব্লসম ফেস্টিভ্যাল’ উদ্বোধন, পর্যটকদের স্বাগত জানালেন ওমর আবদুল্লা
কাশ্মীরের শ্রীনগরের ঐতিহ্যবাহী বাদামওয়ারি (Badamwari) উদ্যানে শুরু হল ‘আলমন্ড ব্লসম ফেস্টিভ্যাল’। এই উৎসবের উদ্বোধন করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…
