পুণেগামী স্পাইসজেটের বিমানে খুলে ঝুলছে জানালা

এবার মাঝ আকাশে বিমানের জানালা খুলে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। গোয়া-পুণেগামী স্পাইসজেটের বিমানটি মঙ্গলবার গোয়া থেকে পুণের উদ্দেশে রওনা দিতেই, মাঝ আকাশে হঠাৎ আলগা হয়ে গেল জানালার ফ্রেম। বাতাসের ধাক্কায় জানালা খুলে পড়ার অবস্থা হয়ে যায়। কেবিনে বাতাসের চাপ বা প্রেসার নর্মাল যাত্রায় বড় কোনও বিপত্তি ঘটেনি। বিমানের জানালা খোলা যায় না এটা সকলেই জানেন। বাইরে বায়ুমণ্ডল থেকে হাওয়া ঢুকে বিমানের কেবিনে প্রেসার কমতে থাকলে ক্র্যাশ করে যেতে পারত বিমানটি!

যাত্রীদের রেকর্ড করা ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানের কাঠামো থেকে আলগা হয়ে ঝুলছে জানালাটি। যে কোনও মুহূর্তেই সেটা খুলে পড়তে পারে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। তার মধ্যে বিমানের এমন হাল দেখে রীতিমত প্রাণভয়ে আছেন যাত্রীদের। জানা গিয়েছে, পুণেতে বিমান অবতরণের পর বিমানের জানালা ঠিক করা হয়।

স্পাইসজেট এয়ারলাইন্সের তরফে এই ঘটনা প্রসঙ্গে যদিও বলা হয়েছে ওই অংশ ভেঙে গেলেও যাত্রীদের সুরক্ষা বা বিমানের সুরক্ষা কোনওভাবে ঝুঁকির মুখে পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *