ব্যারাকপুরে বিরিয়ানি ব্যবসায়ীকে খুনের চক্রান্ত, অভিযুক্ত স্ত্রী ও গাড়ি চালক

বি. নাথ : কয়েকদিন আগে টাকা-পয়সা ও সোনার অলঙ্কার নিয়ে গাড়ির চালক সমীর সেনকে নিয়ে মুম্বাই পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যান ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী শ্রমনা দাস। ধৃতরা কয়েকদিন জেলে বন্দি থাকার পর জামিনে মুক্তিও পান। এবার অনির্বাণ দাসকে প্রাণে মারার চক্রান্তের অভিযোগ উঠেছে স্ত্রী ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে। প্রাণে মারার সেই অডিও-ভিডিও প্রকাশ্যে এসেছে। অনির্বাণ দাস স্ত্রী ও তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি সেই অডিও-ভিডিও থানায় জমা দিয়েছেন। যদিও প্রকাশ্যে আসা সেই প্রাণে মারার হুমকির অডিও-ভিডিও যাচাই করা হয়নি। এই বিষয়ে বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান, মানুষকে ঠেকিয়ে টাকা তুলেছেন তাঁর স্ত্রী। এমনকি চেকে তাঁর সই নকল করা হয়েছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার কথা বলতেই তাঁর স্ত্রী প্রাণে মারার চক্রান্ত করছেন। গাড়ির চালক অর্থাৎ স্ত্রীর প্রেমিক সমীর সেনের সঙ্গে তাঁর স্ত্রীর কথোপকথনের অডিও-ভিডিও ক্লিপিংস তাঁর কাছে আছে। তাঁর অভিযোগ, স্ত্রী সেই কথোপকথনে সমীর সেনকে বলেছে। জেল থেকে বেরিয়ে প্রাণে মারবে তাঁর স্ত্রী। প্রাণে মারার হুমকির জেরে আতঙ্কে ব্যবসায়ী ও তাঁর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *