কবে মিলবে স্বস্তির বৃষ্টি?

বেশ কয়েকদিন ধরেই তাপপ্রবাহ একাধিক জেলায়। ক্রমশ চড়ছে পারদ। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রির কাছাকাছি। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির মধ্যে থাকবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।

রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার মতো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াই বইতে পারে।

১০ থেকে ১৪ তারিখের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে। বাকি জেলায় অস্বস্তিকর গরম থাকবে। বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরবঙ্গেও। বৃষ্টি হতে পারে মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *