বৃষ্টিতে ভিজবে বঙ্গ, জারি রয়েছে হলুদ সর্তকতা

বৃষ্টিতে ভিজছে বঙ্গ। কলকাতার (Kolkata) পাশাপাশি সারা দক্ষিনবঙ্গে পুরো সপ্তাহ ধরেই বৃষ্টির সম্ভাবনা৷ রবিবার রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এদিন দক্ষিণবঙ্গের তিন জেলায় জারি করা হয়েছে কমলা সর্তকতা। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।

আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে আগামী সপ্তাহের প্রায় প্রতি দিনই কলকাতা এবং রাজ্যের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার বেগ থাকতে পারে সর্বনিম্ন ৩০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত। কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে রবিবার, সোমবার এবং বুধবারের জন্য।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ মুর্শিদাবাদে বৃষ্টির পাশাপাশি হতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই তিন জেলায় ঝড়ের গতি ঘন্টায় ৬০ কিলোমিটারে পৌঁছোতে পারে।দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হচ্ছে বৃষ্টিপাত। উত্তরের আট জেলাতেই রবিবার এবং বুধবার বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। সপ্তাহের বাকি দিনগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম থাকবে। আপাতত উত্তরেও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *