রাজ্য পুলিশে ব্যাপক রদবদল: ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার নতুন সিপি সুপ্রতিম সরকার

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় বদলের সিদ্ধান্ত নিল নবান্ন। সদ্য আইপিএস রাজীব কুমারের অবসরের পর ডিজি পদে কে আসবেন, তা নিয়ে জল্পনা চলছিল। সেই পরিস্থিতিতেই ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হল পীযূষ পাণ্ডে-কে।


নতুন দায়িত্ব কার কাঁধে?
নবান্নের জারি করা নির্দেশ অনুযায়ী—


কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন – সুপ্রতিম সরকার (এডিজি, দক্ষিণবঙ্গ)
এসটিএফ-এর এডিজি পদে নিযুক্ত হলেন -জাভেদ শামিম
বর্তমান নগরপাল মনোজ বর্মা পাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব
প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল হলেন এডিজি (আইনশৃঙ্খলা)


প্রসঙ্গত, ২০২৪ সালে আর জি করে এক চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর জনরোষের মুখে বিনীত গোয়েলকে কলকাতার সিপি পদ থেকে সরিয়ে এসটিএফে পাঠানো হয়েছিল। নতুন রদবদলে তাঁকে ফের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলার দায়িত্বে আনা হল।
কেন বেছে নেওয়া হল পীযূষ পাণ্ডেকে?
ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পীযূষ পাণ্ডে ডিরেক্টর সিকিউরিটি, কারা বিভাগ এবং ট্রাফিক বিভাগের এডিজি পদ সামলেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার উপর ভরসা রেখেই তাঁকে এই শীর্ষপদে বসানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
আরও বদলি
শুধু শীর্ষপদেই নয়, রাজ্যের বিভিন্ন স্তরেও রদবদল হয়েছে—
একাধিক পুলিশ কমিশনারেটে বদলি
৮ জন মহিলা থানার ওসি
১৫ জন অতিরিক্ত পুলিশ কমিশনার—এই সব পদেও বদল কার্যকর হয়েছে
প্রশাসনের মতে, এই রদবদলের লক্ষ্য রাজ্য পুলিশের কাজকর্মে গতি আনা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *