উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রাজ্যের সাধারণ গরীব অসহায় মানুষের পাশে থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়ন মূলক কাজ করে চলেছে। সারা রাজ্যের সাথে এবার জয়নগর ২ নং ব্লকের কৃষকদের কৃষি কাজের সুবিধার কথা ভেবে বিনামূল্যে চাষের কাজে ব্যবহার যোগ্য নলকূপ বসানোর উদ্যোগ নিলো জল সম্পদ উন্নয়ন দপ্তর। যেখানে বড় বড় চাষের জমি মাঠ পড়ে আছে, সেখানে চাষের জলের নলকূপের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার জয়নগর দু নং ব্লক থেকে এ ব্যাপারে কৃষকদের উদ্দেশে প্রচার পত্র বিলি করা হয়। এ দিন এই বিলিতে অংশ নেন জয়নগর ২ নং ব্লকের যুব কল্যান দপ্তরের আধিকারিক সম্পা হালদার, সাহাজাদাপুর পঞ্চায়েতের কর্মীকৈলাস নস্কর,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, জয়নগর ২ নং ব্লক কৃষি দপ্তরের একাধিকআধিকারিকরা।জানা যায়,এ ব্যাপারে দরখাস্ত করতে হবে সরকারি বাস্তুকারের কার্যালয়, কৃষি ও সেচ, আলিপুরে।
চাষের কাজের সুবিধার্থে বিনামূল্যে নলকূপ বসানোর উদ্যোগ জল-সম্পদ উন্নয়ন দপ্তরের
