উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের আমতলী গ্রামে গড়ে উঠেছে অত্যাধুনিক বিবেকানন্দ পার্ক। সুন্দরবনের গ্রামের মধ্যে যেখানে প্রতিনিয়ত জলে কুমির ডাঙ্গায় বাঘ নিত্যদিনের সঙ্গী সেই ভয় কে উপেক্ষা করে জঙ্গলে প্রতিনিয়ত মাছ কাঁকড়ার জন্য মৎস্যজীবীদের যেতে হয় নদীতে বা জঙ্গলের মধ্যে।রুজি রোজগারের টান বলতে কৃষিকাজ আর মৎস্য শিকার এই নিয়ে চলে তাদের প্রতিনিয়ত জীবনযুদ্ধের অসম লড়াই তার মধ্য থেকে ও কলকাতার মতন এখানেও অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে সাজানো হয়েছে এই পার্ক।যেখানে বসে একটু সময় কাটানোর জন্য ৮ থেকে ৮০ সবাই আসে। পার্কের মধ্যেই কচিকাচাদের খেলাধুলার অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াও বয়স্কদের জন্য নানারকম রকমারী শোভনীয় ফুল দর্শন ও একান্ত পরিবেশ তৈরি করা হয়েছে । সুন্দরবনের আমতলী গ্রামে বিবেকানন্দ পার্ক যেখানে শহরের পার্কের সুসজ্জিত সাজ তুলে ধরেছে গ্রামের মধ্যে। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন,শহরের সাথে সাথে গ্রামের পরিবেশ ও এতটা পাল্টানো যায় সেটা করে দেখেছি।আগামী দিনের ভবিষ্যৎ কে উজ্জ্বল করে তুলবে গ্রাম্য পরিবেশে যে শহরের তুলনায় গ্রামের কোন কিছু বাদ থাকবে না সেটা তুলে ধরা হয়েছে। রাস্তাঘাটে ইলেকট্রিক লাইট লাগানো হয়েছে তাছাড়াও প্রতিটা বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।তেমনি এখানে সুসজ্জিত পার্ক তৈরি করতে একাধিক প্রকল্পের টাকা ছাড়া নিজের রোজগারের টাকা দিয়ে গড়ে তুলেছেন, বিবেকানন্দ পার্ক।আর ভ্রমণ প্রিয় মানুষদের ক্রমে আকর্ষণীয় হয়ে উঠছে এই বিবেকানন্দ পার্ক।
ভ্রমণপ্রিয় মানুষের কাছে ক্রমশ আকর্ষণ বাড়ছে সুন্দরবনের বিবেকানন্দ পার্কের
