বিধায়কের হাত ধরে ২০ বছর পর পাকা রাস্তা পাচ্ছে জয়নগরের এক গ্রামের মানুষ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন।আর তার আগে দীর্ঘ কুড়ি বছর পর বিধায়কের হাত ধরে পাকা রাস্তা পেল জয়নগর বিধানসভার একটি গ্রামের কয়েক হাজার মানুষ। এই প্রথম পাকা রাস্তার সাধ পেল জয়নগর ১ নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সরিষা দহ গ্রামের মানুষ। দীর্ঘ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে ছিলো। এলাকার স্থানীয় বাসিন্দারা বেহাল রাস্তার দাবি নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন। তবে এবার রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালকরা।‌ স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের ব্যবস্থাপনায় এই পাকা রাস্তা নির্মিত হয়েছে । রাস্তা খারাপ থাকায় বৃষ্টি হলেই জল জমে যেত, তৈরি হত গর্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী ছাত্রছাত্রী কিংবা অফিসযাত্রী দু’চার পা চলাই হয়ে উঠত দুঃসাধ্য। অবশেষে বহুদিনের সেই দুর্ভোগ কাটতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই সারাইয়ের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এখন দেখার, নতুন পথ কতটা স্বস্তি ফেরায় এলাকাবাসীদের জীবনে।যত তাড়াতাড়ি এই রাস্তার কাজ শেষ হবে ততটাই উপকৃত হবে এলাকার মানুষ থেকে শুরু করে পথ চলতি গাড়ি চালক রা কারণ এই বেহাল রাস্তার কারণে শুধু চলাফেরাই নয় ঘটে যেত বড়সড় দুর্ঘটনা তাই নতুন রাস্তায় স্বস্তি এলাকাবাসী। তার পাশাপাশি এই রাস্তায় সাধারণ বাসিন্দারা অনেকটাই অসুবিধা কাটলো। স্কুল কলেজে যেতে অনেক অসুবিধা হতো ছাত্র-ছাত্রীদের। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে যেত। তাই রাস্তা পেয়ে খুশি স্কুলের ছাত্র ছাত্রীরা।এ ব্যাপারে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানের কাজ করেছি মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *