দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৪০ কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব উপকূলের সাগরে গিয়ে পড়ে।
এই ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। উত্তর কোরিয়া বরাবরই এই ধরনের মহড়াকে নিজেদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি বলে দাবি করে।
ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের জলে পড়লেও সেগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে বলে জানিয়েছে টোকিও।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত এই ধরনের শক্তি প্রদর্শনের সময় উত্তর কোরিয়া এক থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে ব্যতিক্রমও রয়েছে। এর আগে ২০২৪ সালের মে মাসেও একসঙ্গে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পিয়ংইয়ং।
এই নতুন পরীক্ষার ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
