বি. নাথ : ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অবন্তীপুর মন্ডল পাড়ায় শিক্ষাবিদ বিজলি সরকারের বাড়িতে ৪০ বছর ধরে পরিচারিকার কাজ করতেন বসিরহাটের বাসিন্দা শান্তনা মন্ডল (৪৬)। বৃহস্পতিবার সন্ধেয় বিজলি সরকারের বাড়ির শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় বিজলি সরকারকে দায়ী করে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুঠপাট চালায় মৃতার আত্মীয় পরিজনরা। ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তপ্ত পরিস্থিতির সামাল দেয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। যদিও এটি খুনের ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। বাড়ির মালকিন বিজলি সরকার, ৪০ বছর ধরে শান্তনা তাঁর বাড়িতে কাজ করছিল। ভীষণ ভালো মেয়ে ছিল। কিন্তু দু’বছর ধরে তাঁর বাড়িতে জঙ্গল সাফাইয়ের কাজে আসা রমেশ বিশ্বাসের সঙ্গে ওঁর ঘনিষ্ঠতা হয়। গভীর রাতে লুকিয়ে রমেশ তাঁর বাড়িতে আসতো। এমনকি শান্তনা টাকা চুরি করে রমেশকে দিত। তাঁর ধারণা, রমেশের সঙ্গে শান্তনার মেলামেশা তিনি জেনে গিয়েছিলেন। সেইকারনে রমেশ ওকে মেরে ঝুলিয়ে দিয়েছে। তাঁর দাবি, পুলিশ তদন্ত করে অভিযুক্তকে পাকড়াও করে কঠোর শাস্তি দিক।
পরিচারিকার অস্বাভাবিক মৃত্যু, উত্তেজনা ভাটপাড়ার মন্ডলপাড়ায়
