উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : পুলিশের মানবিক উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারল দুই ছাত্রী।বুধবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিলো। আর এদিন ঘুটিয়ারিশরিফ থেকে ট্রেন ফেল করে দুই ছাত্রী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল বাসন্তী থানার ঘেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায়। এদিন ঘুটিয়ারিশরিফ পুলিশ ফাড়ির ওসি তুহিন মন্ডলের উদ্যোগে অটোয় করে ওই দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।আর পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।
পুলিশি তৎপরতায় কেন্দ্রে পৌঁছল দুই মাধ্যমিক পরীক্ষার্থী
