উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সুন্দরবনের লবনাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে ভালো আয়ের সুযোগ পেতে পারেন কৃষকরা।আর সেই উদ্দেশে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি বিজ্ঞান কেন্দ্রে মঙ্গলবার দুদিন ধরে সূর্যমুখী চাষের উপরে প্রশিক্ষণ শিবির হয়ে গেল।সাগর ব্লকের ৩০ জন কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। কৃষিবিজ্ঞান কেন্দ্রের একাধিক কৃষি বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ দেন।এই চাষের উপরে কি করনীয়, এই চাষ থেকে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজতে এবং লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে কিভাবে উপার্জন করা যায় সেবিষয়ে প্রশিক্ষন দেওয়ার পাশাপাশি রোগ পোকার আক্রমণ থেকে কিভাবে ফসল কে বাঁচানো যায় সেই বিষয় গুলি উপরেও প্রশিক্ষণ দেওয়া হয় দুদিন ধরে।এমনকি সূর্যমুখী বাগানে গিয়েও ভিজিট করানো হয় প্রশিক্ষকরত কৃষকদের। আর দুদিনের এই প্রশিক্ষনে এসে খুশি প্রশিক্ষণরত কৃষকরা।
সূর্যমুখী চাষ নিয়ে দু’দিনের প্রশিক্ষন শিবির হয়ে গেল নিমপীঠে
