উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে দুদিনের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল।ডায়মন্ডহারবার মেরা যুব ভারতের সহযোগিতায় মগরাহাট এক নম্বর ব্লকের ঘটকপুর শ্রীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে শনি ও রবিবার দুই দিন ব্যাপি জেলা পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানের ইভেন্ট ছিল পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড়, হাই জাম্প, মহিলা বিভাগে লং জাম্প, দলগতপুরুষ বিভাগে ছিল কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
শনিবার উদ্বোধনে উপস্থিত ছিলেন সনৎ কুমার পাইক (স্টেট ডাইরেক্টর, মেরা যুব ভারত), কপিল কুমার (একাউন্টটেন্ট, মেরা যুব ভারত, ডায়মন্ড হারবার), তপব্রত নস্কর (মেরা যুব ভারত, ডায়মন্ড হারবার),অরুণ মন্ডল (ন্যাশানাল কাবাডি), উৎপল পাইক (কাবাডি কোস বেঙ্গল পুলিশ), শ্রাবণী মিত্র (রোটারি ক্লাব কলকাতা), জয়শ্রী চ্যাটার্জী (রোটারি ক্লাব কলকাতা), সুরঞ্জন চক্রবর্তী (সমাজসেবক মথুরাপুর দুই নং ব্লক,) শক্তি সাধন ঘোষ (সম্পাদক ঘটকপুর অভিযাত্রী সংঘ)। এদিন অতিথিগণের বক্তব্যের মধ্যে উঠে আসে আজকাল ছেলেমেয়েরা মাঠের খেলাধুলা, শরীরচর্চা ছেড়ে দিয়ে প্রত্যেকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ছেলেমেয়েদের যেমন পড়াশোনার মাধ্যমে শিক্ষালাভের দরকার আছে। তেমন খেলাধুলার মাধ্যমে শরীরচর্চারও প্রয়োজন আছে। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে পুরুষ মহিলাদের বিভিন্ন খেলাধুলা বিলুপ্তির পথে চলে গেছে। যুবদেরকে উৎসাহ দিতে মাঠমুখি করার জন্য মেরা যুব ভারত সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ক্লাস্টার পর্যায়ে খেলার পর জেলা পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান শুরু করে। ঘটকপুর শ্রীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে ক্রীড়া অনুষ্ঠানের বিভিন্ন খেলায় প্রায় দুইশত পুরুষ মহিলা অংশ গ্রহণ করেছিল। রবিবার জেলা পর্যায়ের ক্রীড়া অনুষ্ঠান হয়।
এ দিনের ক্রীড়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করে চারটি ফুটবল টিম ও মহিলা বিভাগের ক্যারাটে টিম। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছিল এই খেলা দেখার জন্য । নূতন চিন্তাভাবনায় মহিলাদেরকে সচেতন করার জন্য, মহিলাদের আত্মরক্ষার জন্য, মহিলাদের সাহস বাড়াতে জেলা পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠানে মহিলাদের জন্য ক্যারাটে প্রতিযোগিতা রাখা হয়। রবিবার খেলার শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন সনৎ পাইক, কপিল কুমার, তপব্রত নষ্কর, শক্তি সাধন ঘোষ, সুরঞ্জন চক্রবর্তী, বিক্রম প্রামানিক অরুণ মন্ডল, উৎপল পাইক সহ আরও অনেকে। এ ব্যাপারে ঘটকপুর শ্রীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের সম্পাদিকা সংঘমিত্রা ঘোষ ডায়মন্ড হারবার মেরা যুব ভারতের ডিওয়াই ও অরুনিমা মহাশয়াকে অভিনন্দন জানান।
মগরাহাটে দুদিনের জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা
