মৈপীঠে অস্ত্র-সহ দুই দূস্কৃতি গ্রেফতার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সামনে বিধানসভার নির্বাচন।আর তার আগে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মৈপীঠে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার মৈপীঠ উপকূল থানার পুলিশ মঙ্গলবার রাতে মৈপীঠ উপকূল থানার ভুবনেশ্বরী এলাকায় গরু চুরির উদ্দেশে জড়ো হয়েছিল একদল দূস্কৃতি। পুলিশ হানা দিয়ে দুজনকে গ্রেফতার করে, বাকিরা পালিয়ে যায়। ধৃত দু’জন হল – দুরন্ত হালদার, বাড়ি রায়দীঘি থানা এলাকায় ও টমাটরা শেখ,বাড়ি উস্তি থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র,এক রাউন্ড কার্তুজ এবং ব্যবহার করা বোলেরো পিক আপ ভ্যান গাড়িটি আটক করেছে। ধৃত দুজনকে বুধবার মৈপীঠ উপকূল থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *