হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানের ওপর “২০ গুণ কঠোর আঘাত” হানার হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে এবার কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহে বাধা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে আগের তুলনায় “২০ গুণ কঠোর” আঘাত হানবে।

ট্রাম্প লিখেছেন, “যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলের চলাচল বন্ধ করার মতো কোনও পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর আগের চেয়েও বিশ গুণ বেশি শক্তি নিয়ে আঘাত করবে।” তিনি আরও বলেন, এমন কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে যেগুলি নষ্ট হয়ে গেলে ইরানের পক্ষে দেশ হিসেবে পুনর্গঠন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, “তাদের ওপর মৃত্যু, আগুন ও তাণ্ডব নেমে আসবে।” তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, পরিস্থিতি যেন সেই পর্যায়ে না পৌঁছায়।

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী খোলা রাখা আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনসহ সেই সব দেশের জন্য একটি “উপহার”, যারা এই পথ দিয়ে বিপুল পরিমাণ তেল আমদানি করে। বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *