গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়নগরে তৃণমূলের মহামিছিল

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে সোমবার জয়নগর বিধানসভা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জয়নগরে বিশাল প্রতিবাদ মিছিল হয়ে গেল।এদিন জয়নগরের বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদন থেকে শুরু করে এই মিছিল তালপুকুর মোড়, সিনেমাতলা, রথতলা হয়ে জয়নগর থানার মোড়ে গিয়ে শেষ হয়।এদিনের মিছিলে পা মেলালেন জয়নগরের বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,জেলা পরিষদ সদস্যা বন্দনা লস্কর,জয়নগর এক নং ব্লক নেতৃত্ব তুহিন বিশ্বাস,জয়নগর দু নং ব্লক তৃনমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ,জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াংকা মন্ডল,জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল জয়হীন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর, হারুন মোল্লা, চন্দন চ্যাটার্জী, আবুল কাহার মোল্লা সহ আরো অনেকে।এদিন খাটিয়া করে রান্নার গ্যাসের সিলিন্ডারে মালা পড়িয়ে, খই ছড়িয়ে অন্তেষ্টিক্রিয়া যাত্রার মধ্যে দিয়ে প্রতিবাদ করা হয় তৃনমূল কংগ্রেসের উদ্যোগে।এদিন জয়নগর থানার মোড়ে এর পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ দাস,খান জিয়াউল হক,সাহাবুদ্দিন শেখ ও সুকুমার হালদার।এদিন কেন্দ্রের সরকারের সাধারণ মানুষের উপর বোঝা বাড়ানোর উপর তীব্র ভাষায় নিন্দার পাশাপাশি ভোটের মধ্যে দিয়ে তার যোগ্য জবাব দিতেও আহবান করেন বক্তারা।এদিনের মিছিলে পুরুষদের সাথে সাথে পা মেলালেন বহু মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *