রাজ্যসভায় প্রার্থী ঘোষণা করে চমক তৃণমূলের

নিজস্ব : সমস্ত জল্পনায় জল ঢেলে রাজ্যসভায় প্রার্থী দিয়ে চমকে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় টিকিট পেলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইপিএস তথা রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার ও সুপ্রিম কোর্টের দুঁদে আইনজীবী মেনাকা গুরুস্বামী।
বাবুল সুপ্রিয় রাজ্যের মন্ত্রী। বালিগঞ্জ থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। প্রাক্তন ডিজিপিকে প্রার্থী করাটা কিন্তু নজিরবিহীন। কোয়েল মল্লিক, বাংলার ছবির জনপ্রিয় এই অভিনেত্রীকে প্রার্থী করে রাজ্যসভায় চমক দিল তৃণমূল। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন। তৃণমূলের উন্নয়ণের পাঁচালি নিয়ে গিয়েছিলেন অভিষেক।
তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে X হ্যান্ডেলে লেখা হয়েছে, আমরা আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনোকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিকের নাম ঘোষণা করতে পেরে ভীষণ আনন্দিত। আশা রাখি প্রার্থীরা তৃণমূলের দীর্ঘস্থায়ী সাংগঠনিক শক্তি বজায় রেখে প্রতিটি ভারতীয়ের অধিকার ও মর্যাদা রক্ষায় অবিরাম কাজ চালিয়ে যাবেন।
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনাকা গুরুস্বামীকে রাজ্যসভার প্রার্থী করে আইনি ও সাংবিধানিক লড়াইয়ে নিজেদের অবস্থান জাতীয় স্তরে আরও মজবুত করতে চাইছে শাসক দল। দেশের শীর্ষ আদালতে একাধিক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মামলায় তাঁর আইনি লড়াই তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। সম্প্রতি আইপ্যাকের দফতরে তল্লাশি সংক্রান্ত ইডির মামলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছেন এই আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *