উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় সাংসদ বাপি হালদারের নির্দেশে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন মথুরাপুর আর্য বিদ্যাপীঠ স্কুলের সামনে পরীক্ষার্থীদের পেন ও পাণীয় জলের বোতল তুলে দিয়ে সহায়তা করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার,মথুরাপুর এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমির হোসেন লস্কর,রায়দীঘি বিধানসভার লড়াকু নেতৃত্ব তথা সমাজসেবী সাদ্দাম লস্কর সহ আরো অনেকে।এদিন আগত পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও খুশি জন প্রতিনিধিদের এইভাবে এগিয়ে এসে সহায়তা করার জন্য।
তৃণমূলের তরফে পরীক্ষার্থীদের দেওয়া হল পানীয় জল ও পেন
