বুধবার সন্ধ্যায় কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কানাইপুর অটো স্ট্যান্ড সহ গোটা এলাকায়।জানা গিয়েছে পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না তার গ্যাসের অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। আচমকা এই ঘটনায় থতমত খেয়ে যান প্রত্যক্ষদর্শীরাও। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় পিন্টু চক্রবর্তীকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতেই তাঁর মৃত্যু হয়।পিন্টু চক্রবর্তী শুধু পঞ্চায়েত সদস্য নন, তিনি ছিলেন কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতি। ঘটনার খবর পেয়ে কানাইপুর ফাঁড়ি ও উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী আসে। পরে ঘটনাস্থলে যান শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Related Posts
ধর্মান্ধতাজনিত হিংসা বরদাস্ত করা হবে না, কড়া বার্তা পশ্চিমবঙ্গ পুলিশের
রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় জানিয়ে দিল পশ্চিমবঙ্গ…
কসবাকাণ্ডে অপরাধীদের যোগ্য শাস্তি দিয়ে নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ কলকাতা পুলিশ
কসবার সরকারি ল কলেজে গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছে ইতিমধ্যেই। যদিও নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তে আপত্তি জানিয়ে প্রথম থেকেই…
‘প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব’ সাফ বার্তা মুখ্যমন্ত্রীর
সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। আজ, মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা…
