এসআইআর নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের হুঁশিয়ারি তৃণমূল নেতার

দেবাশিস পাল, মালদা : এসআইআর নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের বক্তব্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। এর বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করেছে বিজেপি।
একদিকে দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বাংলা সফরে আসছেন। ঠিক তার প্রাক মুহুর্তে তৃণমূলের সংখ্যালঘু সংগঠনের রাজ্য সম্পাদক টিঙ্কু রহমান বিশ্বাস ভোটার তালিকায় বিচারাধীনদের নাম তালিকাভুক্ত না হলে বাংলার রাস্তার রক্তক্ষরণ হবে এমন হুঙ্কার দিচ্ছেন। তাঁর অভিযোগ বিজেপির অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন এসআইআরের নামে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে। মোথাবাড়ি বিধানসভার ৭৯হাজার বৈধ ভোটারদের বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রেখেছেন। এই বিচারাধীনদের নাম তালিকাভুক্ত হবে কিনা। তা নিয়ে সন্দেহ রয়েছে। আজ পর্যন্ত কত বিচারাধীনের নাম বিচারক দিয়ে পরীক্ষা করে নথিভুক্ত হয়েছে। তা স্পষ্ট নয়। কার্যত অন্ধকারে বাসিন্দারা। বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে কারচুপি করছে। তাই বিচারাধীনদের নাম নথিভুক্ত না হলে বৃহত্তর আন্দোলন করা হয়েছে। প্রয়োজনে রক্তক্ষরণও হতে পারে। টিঙ্কু রহমান বিশ্বাস জানান বিচারধীনদের আইনি পরামর্শের জন্য আইনজীবিদের নিয়ে ক্যাম্প খোলা হয়েছে। যদি কোন ভোটারের আইনি পরামর্শ প্রয়োজন হয়। তবে নিখরচায় এই ক্যাম্পে উপস্থিত আইনজীবিরা সহায়তার করবে।মালদা দক্সিণের বিজেপির সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস নির্বাচন যত এগিয়ে আসছে। তৃণমূলের গুন্ডাবাহিনীর তান্ডব তত বাড়বে। তৃণমূলের দুই আনা নেতা যে হুকমি দিয়েছেন। প্রশাসনের উচিত তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *