উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের উন্নয়নকে সামনে রেখে জয়নগর বিধানসভার ফুটিগোদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার বিকালে নিমপীঠের দোসরা ভগবানপুর ফ্রি প্রাইমারি স্কুলে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয়। এদিন ফুটিগোদা পঞ্চায়েতের ২২৯, ২৩০, ২৩১, ২৩৩ নং বুথের ভোটারদের নিয়ে এ দিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে অংশ নেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, ফুটিগোদা পঞ্চায়েত প্রধান রীনা মন্ডল, জয়নগর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধান হালদার, জয়নগর দু নং ব্লক তৃনমূল কংগ্রেসের আইএনটিটিইউসি-র সভাপতি মনোজ মুদী, ফুটিগোদা অঞ্চল তৃনমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি সেলিম পুরকাইত সহ আরও অনেকে।
এবিষয়ে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার সাধারণ মানুষকে কীভাবে ধোঁকা দিচ্ছে। কীভাবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে সাধারন মানুষের উপর বোঝা চাপিয়ে দিল। এসআইআরের সময় কোনো বিজেপি কর্মী সমর্থককে সাধারণ মানুষের পাশে দেখতে পাওয়া যায়নি, অথচ তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানুষের পাশে ছিল। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকতে জানে। ১৫ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর উন্নয়নের শরিক হন।শীত গ্রীস্ম বর্ষা তৃনমূলই ভরসা। এদিনের অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিমপীঠে উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন
