কুলতলির নলগোড়ায় দেওয়াল লিখন শুরু তৃণমূল কংগ্রেসের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সামনে বিধানসভার নির্বাচন।নির্বাচনের নির্ঘন্ট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি।প্রার্থী তালিকাও প্রকাশ হয়নি। আর তার আগেই ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল কুলতলিতে।আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলের নির্দেশে এবং নলগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জয়নগর দু’নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ অধিকারীর নেতৃত্বে নলগোড়া অঞ্চলের ২৩২ নং বুথে শুক্রবার থেকে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ।
এদিন দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন নলগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সদস্য লক্ষীধর হালদার, নলগোড়া গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল হালদার ,২৩২ নং বুথের সভাপতি রায়হান মীর, সম্পাদক সিরাজ মোল্লা সহ আরো অনেকে। ইতিমধ্যেই বুথ স্তরের কর্মী ও সমর্থকরা সংগঠিতভাবে এলাকাজুড়ে প্রচার কার্যক্রম শুরু করেছেন।
দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং আসন্ন নির্বাচনে তৃনমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন ওই বুথের নেতৃত্বরা।এ ব্যাপারে তৃনমূল কংগ্রেসের স্থানীয় কর্মীরা জানান ২০২৬-এ উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে হলে এখন থেকেই মানুষের কাছে পৌঁছানো দরকার। সেই লক্ষ্যেই বুথভিত্তিক প্রস্তুতি শুরু হয়েছে।তাই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, গ্রামীণ রাস্তা ও জনবহুল স্থানে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী বার্তা তুলে ধরা হচ্ছে।রাজনৈতিক মহলের মতে, নির্বাচন এখনও সময় থাকলেও বুথভিত্তিক এই প্রাথমিক প্রস্তুতি আগামী দিনের সংগঠন মজবুত করার ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *