মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার ঘটনা। সেখানকার এক হাসপাতালের মধ্যে ঢুকে এক নার্সিং পড়ুয়াকে গলা কেটে খুন করল এক যুবক। ঘটনার প্রতিবাদে সড়ক হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, ওই হাসপাতালের মধ্যে এক যুবককে আপন মনে ঘুরে বেড়াতে দেখেও ঘুণাক্ষরে কেউ টের পায়নি, যে কিছুক্ষনের মধ্যেই সে ঘটিয়ে ফেলবে ভয়ানক এক কাণ্ড। ২৭ জুন হাসপাতালের মধ্যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ ওই যুবক এক নার্সিং পড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন। ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেন নিমেষের মধ্যেই। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সন্ধ্যা চৌধুরী নামের ওই নার্সিং পড়ুয়া। বয়স ১৮। এরপর ওই যুবক নিজেকেও মেরে ফেলার চেষ্টা করেন তবে ব্যর্থ হয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি।আশ্চর্যজনকভাবে হাসপাতালের রোগী এবং কর্মীদের সামনেই এই খুনের ঘটনা ঘটে যায়। নিরাপত্তারক্ষীরা থাকলেও নির্দ্বিধায় পালিয়ে যান ওই যুবক। ইতিমধ্যেই ঘটনার হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও থেকে যাচ্ছে একাধিক প্রশ্ন। প্রকাশ্য দিবালোকে হাসপাতালে সবার সামনে এভাবে খুনের ঘটনায় রীতিমত আতঙ্কিত রোগী ও তাদের আত্মীয়রা। নিরাপত্তারক্ষীদের সামনেই ঘটনা ঘটে যাওয়ায় ওই হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ১৪ জন নিরাপত্তারক্ষী থাকার পরেও নিরাপত্তা দিতে ব্যর্থ এই প্রাইভেট সিকিউরিটি এজেন্সি।ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আইন-শৃঙ্খলা বলতে যে একেবারেই কিছু নেই সেই বিষয়টি আরও একবার স্পষ্ট হয়ে গেল। মধ্যপ্রদেশের নৈরাজ্যের প্রসঙ্গ তুলে এদিন সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে নিন্দায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। লেখা হয়েছে, ‘’প্রকাশ্য দিবালোকে হাসপাতালে ঢুকে, সকলের চোখের সামনে এক কিশোরীর বুকের উপর চেপে বসে গলা কেটে খুন করল এক যুবক। আতঙ্কে চক্ষু চড়কগাছ ওয়ার্ডে থাকা রোগীদের। এই নৃশংস ঘটনা কোথায় ঘটল জানেন? বিজেপির ‘ডবল ইঞ্জিন’ মধ্যপ্রদেশে৷ ১০ মিনিট ধরে মারধর করার পর গলা কেটে খুন। এই তো নিরাপত্তার হাল বিজেপি-শাসিত রাজ্যের হাসপাতালে! এবার বিজেপি মিছিল করবে না? কোথায় জাতীয় মহিলা কমিশন? কোথায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? অ-বিজেপি রাজ্য হলে এতক্ষণে কত কী কাণ্ড করে ফেলত? ধিক্কার জানাই এই দ্বিচারিতাকে!’’
Related Posts
মহারাষ্ট্রের দৌন্ডগামী ট্রেনে অগ্নিকাণ্ড,হতাহতের খবর নেই
সোমবার পুনে থেকে মহারাষ্ট্রের দৌন্ডগামী একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট শাটল ট্রেনে অহ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি নির্ধারিত রুটে…
ট্রাইসোমি অসুখ
কী এই ট্রাইসোমি? কেনই বা এই অসুখের জন্য সচেতনতার প্রসার এবং প্রচার জরুরি
বিহারে ডাইনি অপবাদে ৫ জনকে জীবন্ত জ্বালানো হল গ্রামে
বিহারের পূর্ণিয়া জেলায় ডাইনি অপবাদে একই পরিবারের ৫জনকে খুন করে পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টা করা হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে…
