জগদ্দলকে মডেল বিধানসভা হিসেবে গড়তে চান তৃণমূল প্রার্থী সোমনাথ

বি. নাথ : শ্যামনগর রবীন্দ্রভবনে তৃণমূলের তরফে রবিবার কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সভায় হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ…

somnath

বি. নাথ : শ্যামনগর রবীন্দ্রভবনে তৃণমূলের তরফে রবিবার কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সভায় হাজির ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ দীপক লাহেড়ি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের কর্মী সভায় বিজেপি ও সিপিএম থেকে অনেকেই বিজেপিতে যোগদান করেন। কর্মী সভায় যোগ দিয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম বলেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে দ্বিতীয়বার জগদ্দলের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। গত পাঁচ বছর এখানকার মানুষের সেবা করেছি। এবার কিছু অসম্পূর্ণ কাজ তিনি সম্পন্ন করবেন। তৃণমূল প্রার্থীর দাবি, ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে জগদ্দল বিধানসভা কেন্দ্রকে মডেল বিধানসভা হিসেবে তিনি তুলে ধরবেন। তাঁর কথায়, জগদ্দলে রাজনৈতিক সৌজন্যতা বজায় থাকবে। ব্যক্তিগত আক্রমণ ছেড়ে বিরোধীদের তিনি শুধুমাত্র রাজনীতি করার পরামর্শ দিলেন।