বি. নাথ : বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুরের বিভিন্ন জায়গাতে দেওয়াল লিখন শুরু হয়েছে। নির্বাচনের স্লোগান “বাঁচতে চাই, বিজেপি তাই”। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমস্ত দেওয়াল মুছে সাদা রং করে দিয়েছে। দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ তুলে মঙ্গলবার বেলায় টিটাগড় থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভ শেষে তাঁরা টিটাগড় থানায় স্মারকলিপি জমা দেয়। ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সম্রাট তপাদার বলেন, ওদের গোষ্ঠী দ্বন্ধের জেরে দেওয়াল লিখন মুছে দেবার ঘটনা ঘটেছে।
বিজেপির দেওয়াল লিখন মুছে দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
