নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রে বৃক্ষরোপন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে ও পরিবেশকে রক্ষা করতে প্রয়োজন বৃক্ষ রোপনের। সবুজ বাঁচাতে সবুজের ধ্বংস আটকাতে প্রয়োজন বৃক্ষ রোপনের। সেই কথাকে মাথায় রেখে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সারা দেশের ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক যোগে পালন করা হল বৃক্ষ রোপন কর্মসূচি। এদিন জয়নগর বিধানসভার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ও কৃষকদের উপস্থিতিতে একাধিক ফলের গাছ বসানো হয়। তাছাড়া নিমপীঠ কেবিকের সহায়তায় সুন্দরবনের একাধিক ব্লকের প্রান্তিক কৃষকরা এদিন তাদের নিজ এলাকায় এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। বার্তা দেওয়া হয় সবুজ বাঁচানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *