আচমকা ঝড়ে গাছ ভেঙে পড়ল টোটোর উপর, আহত দুই

দেবাশিস পাল, মালদা : আচমকা রবিবার রাতে ঘূর্ণিঝড়। আর সেই ঝড়ে গাছ ভেঙে পড়ল টোটোর উপর। ঘটনায় আহত টোটো চালক ও এক মহিলা যাত্রী। বর্তমানে তারা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, রবিবার রাত প্রায় ন’টা নাগাদ আচমকা ঘূর্ণিঝড় ওঠে। সেই সময় মালদা শহরের বৃন্দাবনি মাঠের পাশ্ববর্তী এলাকা গান্ধী মূর্তির পাশে চলন্ত টোটোর উপর বড় গাছের ডাল ভেঙে পড়ে। যার জেরে দুমড়ে-মুছরে যায় টোটোটি। টোটোতে থাকা চালক এবং এক মহিলা গুরুতর অভাবে আহত হন। পথ চলতি মানুষ তরিঘড়ি সেখান থেকে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক কর্মীরা গিয়ে রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *