উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : এবার সুন্দরবন থেকে ফেরার পথে শাবক-সহ বাঘের নদী পারের বিরল দৃশ্য ক্যামেরা বন্দি পর্যটকদের, মোবাইলের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই দৃশ্য, তবুও পর্যটকদের দেখা মিলছে না, পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত নৌকা মালিক ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় প্রহর গুনছেন।উল্লেখ্য কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন ৭ মার্চ জলযানে চেপে। যখন সুন্দরবন ভ্রমণ করছিলেন, সেই সময় একটি বাঘ দোবাঁকি নদীখাঁড়ি জঙ্গল সংলগ্ন তার বাচ্চা নিয়ে নদীখাঁড়ি সাঁতরে পার হচ্ছে দেখতে পায় তাঁরা।আর আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে পর্যটকরা।
সুন্দরবনের পর্যটকদের ক্যামেরায় শাবকসহ বাঘ
