Site icon PrimeTime

তিনদিনের দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া প্রতিযোগিতা বারুইপুরে

Baruipur

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় তিনদিন ব্যাপী ৪০ তম ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বারুইপুর জেলা স্টেডিয়ামের সাগর সংঘের মাঠে।শুক্রবার এই প্রতিযোগিতা শুরু হয়।শেষ হবে রবিবার।তিনদিনের এই প্রতিযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার ২৫টি ক্লাবের ৬৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৩০টি ইভেন্ট আছে। দৌড় প্রতিযোগিতা ছাড়া ও ৫০০০ মিটার, ৩০০০ মিটার ১৫০০ মিটার হাঁটা প্রতিযোগিতা, লঙ জাম্প, হাই জাম্প, শট পাট থ্রোয়িং, ১১০ মিটারের হার্ডলস দৌড়, জ্যাভলিন থ্রোয়িং সহ বিভিন্ন প্রতিযোগিতা হয়।এ ব্যাপারে শনিবার দ:২৪ পরগনা জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের
সম্পাদক সুপ্রিয় ঘোষ বলেন,তিন দিন ব্যাপী ৪০তম জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের জন্য স্মারকও থাকবে, তাছাড়া এই ২৫টি ক্লাবের যেসব প্রতিযোগী আছে তারা যদি
পয়েন্টের মাধ্যমে ক্লাবকে চ্যাম্পিয়ন ও রানার্স করতে পারে তাহলে ৬০০০ ও ৪০০০ টাকা করে ক্লাবকে পুরস্কৃত করা হবে। আর যেসব প্রতিযোগী নতুন রেকর্ড করতে পারবে তাদেরকে ১০০০ টাকা করে আর্থিক মূল্য দিয়ে পুরস্কৃত করা হবে।আর এই প্রতিযোগীদের আগামী স্টেট লেভেলে যে ক্রীড়া প্রতিযোগিতা চলবে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। প্রত্যেক প্রতিযোগী তিনটি ইভেন্টে নাম দিতে পারবে।

Exit mobile version