উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আবার পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই গ্রেফতার তিন জন জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি সমরেশ ঘোষের নির্দেশ মেনে জয়নগর থানার পুলিশের বিশেষ টিম জয়নগর থানার জয়নগর মজিলপুর পুরসভার দত্ত বাজার এলাকায় শনিবার রাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তিন জনকে প্রথমে আটক করে জিজ্ঞেসাবাদ করে ও তারপরে তাদের গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতরা হল – মফিজুল গাজি অরফে ভোলা (২৬), বাড়ি জয়নগর থানার রামচন্দ্রপুর গাজি পাড়া এলাকায়, মনিরুদ্দিন গাজি অরফে খোকন (৪২), বাড়ি জয়নগর থানার রামচন্দ্রপুর গাজী পাড়া এলাকায়, ইয়ার আলি গাজি অরফে ইয়ারব (৪৮), বাড়ি জয়নগর থানার রামচন্দ্রপুর গাজি পাড়া এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে শাবল, হাতুড়ি, রড, স্ক্রু-ড্রাইভার-সহ একাধিক জিনিস। ধৃত তিন জনকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
জয়নগর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই গ্রেফতার তিন দুষ্কৃতী
