সরকারি জায়গায় বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগ, গ্রেপ্তার তিন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সরকারি জায়গা থেকে বেআইনি ভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার তিন জয়নগরে।গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আই সি সুব্রত মালাকারের নির্দেশে জয়নগর থানার পুলিশের বিশেষ টিমের তৎপরতায় শনিবার রাতে জয়নগর থানার ঢোষা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করে জয়নগর থানায় নিয়ে আসে জয়নগর থানার পুলিশ।ধৃত তিনজন হলো – সমীর মাহাতো (২৬),কায়েম সেখ( ৩৫) ও তুষার মন্ডল (২২), ধৃত তিনজনেরই বাড়ি বাসন্তী থানার দু নং ভরতগড় এলাকায়।ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মাটির গাড়ি।ধৃত তিনজনকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।বেআইনি ভাবে মাটি কাটার বিরুদ্ধে এই রকম অভিযান চলবে বলে এদিন পুলিশ সূএে জানা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *