উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন।আর কয়েকদিনের মধ্যে রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হবে। তার আগে পড়ে থাকা কাজ গুলো শুরু হয়ে গেল জয়নগরে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের তত্ত্বাবধানে জয়নগর বিধানসভার জয়নগর ২ নং ব্লকের ময়দা গ্রাম পঞ্চায়েতের বকুলতলা থানার ন’পুকুরিয়া বাদাপাড়া ১৪৩ নম্বর বুথে কংক্রিটের ঢালাই রাস্তার উদ্বোধন হল। উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, ময়দা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানু মন্ডল, উপপ্রধান আব্দুর রহিম সরদার, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ মিস্ত্রি , গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সহায়ক হারুন রশীদ মোল্লা,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাফুই সহ আরো অনেক।
বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, জয়নগরের মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে সারা বছর কাজ করি। গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজ্যে উন্নয়নে জোয়ার বইছে। মানুষের চাহিদা মেনে এদিন ঢালাই রাস্তার উদ্বোধন হল।
পাশাপাশি এদিন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশচন্দ্র মন্ডলের ঐকান্তিক সহযোগিতায় স্বাধীনতার পর এই প্রথম কুলতলি বিধানসভার নলগোড়া অঞ্চলের ২৩২ নং বুথে রাস্তাশ্রী-পথশ্রী রাস্তার মাধ্যমে ফজলু মোল্লার বাড়ি থেকে ঢাকির মোড় পর্যন্ত কংক্রিট রাস্তার উদ্বোধন হয়ে গেল রবিবার। উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশচন্দ্র মন্ডল, কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মিলন পুরকাইত, কুলতলি বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আবু বাক্কার সরদার, নলগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ অধিকারী, নলগোড়া অঞ্চলের আঞ্চলিক সদস্য লক্ষীধর হালদার, ২৩২ নং বুথের সভাপতি রায়হান মীর, নলগোড়া গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল হালদার সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

