এসভিআইএসটির কলেজ ক্যাম্পাসে শুরু হল আন্ত স্কুল স্পোর্টস টুর্নামেন্ট

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : লেখাপড়া, কারিগরি শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর নজর জোর দিচ্ছে এসভিআইএসটি কলেজ। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সাইন্স…

svist1

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : লেখাপড়া, কারিগরি শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর নজর জোর দিচ্ছে এসভিআইএসটি কলেজ। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে আন্তঃস্কুল স্পোটর্স টুর্নামেন্ট ২০২৬ শুরু হল মঙ্গলবার কলেজের গোবিন্দপুরের ক্যাম্পাসে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসভিআইএসটির ডেপুটি ডিরেক্টর পবিত্র গায়েন, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ডা: পল্লব দাস, এসভিআইএসটির প্রিন্সিপাল ড: সোনালী ঘোষ সরকার, জিএম সোমনাথ রায়, সোমনাথ দাস সহ আরো অনেকে। এদিন দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়। যেখানে দাবায় কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে ৩১টি স্কুলের ৮০ জন ছাত্র ও ৬ জন ছাত্রী অংশ নেন।

অন্যদিকে ব্যাডমিন্টনে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ৪০টি স্কুল অংশগ্রহণ করে। বিভিন্ন দিনে ক্রিকেট, টেবিল টেনিস, লন টেনিস, ও ফুটবল টুর্নামেন্ট হবে ৩০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পুরস্কার বিতরণ হবে ৪ এপ্রিল। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি আমাদের শৃঙ্খলা, দলগত কাজ, নেতৃত্ব এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিভাবান খেলোয়াড়রা এদিন তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে আগামী কয়েকদিন ধরে এই প্রতিযোগিতা খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব, সম্মান এবং সহযোগিতার সুন্দর উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ ।