মালদা জেলা পুলিশের উদ্যোগে উদ্বোধন হল বুলবুলচণ্ডী ফাঁড়ি

মালদা : মালদা জেলা পুলিশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে হবিবপুর থানার বুলবুলচণ্ডী পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়ে গেল রবিবার। উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এদিন তিনি বুলবুলচন্ডী নতুন বাস টার্মিনাস এলাকায় নব নির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। উদ্বোধন পর্বে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস, হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ বুলবুলচণ্ডী ব্যবসায়ী সমিতির সদস্যরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন জেলা পুলিশ সুপার বুলবুলচন্ডীতে নতুন পুলিশ ফাঁড়ির ফিতে কেটে দ্বারোদঘাটন করেন। তার পাশাপাশি হবিবপুর থানা সহ মালদা জেলা নিয়ে বিভিন্ন সচেতন মূলক বার্তা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *