শীতলকুচিতে ভয়াবহ বিপর্যয়। ডাম্পার সমেত ভেঙে পড়লো সেতু

Cooch Behar জেলার শীতলকুচি ব্লকের এই সেতুটি দিয়ে প্রতিদিনই বহু মানুষ ও যানবাহন যাতায়াত করত।
, দীর্ঘদিনের জীর্ণ অবস্থা ছিল এই ব্রিজ। এদিন সাতসকালে এক ডাম্পার পারাপার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। আপাতত দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই জানা যাচ্ছে।


সেতু ভেঙে পড়ায় গ্রাম ও আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য স্থানীয়দের নির্দেশ দিয়েছে প্রশাসন। দ্রুত মেরামতি ও নতুন সেতু নির্মাণের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।
ঘটনাস্থলে পৌঁছেছে ব্লক প্রশাসন ও পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *