তেহট্টের পুঁটীমারি গ্রামে শিবরাত্রি উপলক্ষে বস্ত্র বিতরণ

শিবরাত্রি পূজাকে কেন্দ্র করে সামাজিক উদ্যোগে সরগরম হয়ে উঠল নদিয়ার তেহট্ট ব্লকের পুঁটীমারি গ্রাম। মহা শিবরাত্রির পবিত্র তিথিতে এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় উৎসবের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সমানভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে পূজা-অর্চনার পর গ্রাম প্রাঙ্গণে বস্ত্র বিতরণ শুরু হয়। নারী-পুরুষ ও শিশু মিলিয়ে বহু মানুষ এই উদ্যোগে উপকৃত হন।স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রামের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলে। শিবরাত্রির মতো পবিত্র দিনে মানবসেবার এই বার্তা সকলের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।উদ্যোক্তারা ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *