ক্ষমতা নয়, দায়িত্ব—নবনির্বাচিত এমপিদের কড়া বার্তা তারেক রহমানের

ঢাকা: তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। তিনি স্পষ্ট করে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের ওপর ছড়ি ঘোরাতে নয়। এই বিজয় দম্ভ প্রকাশের জন্য নয়, বরং মানুষের সেবা করার এক বিশাল দায়িত্ব।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৈঠকে এমপিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতনের পর মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। সেই স্বস্তি যেন কোনও জনপ্রতিনিধির আচরণে নষ্ট না হয়—সেই বিষয়ে সতর্ক করেন তিনি।
প্রতিহিংসা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তারেকের, যদি কেউ নির্বাচনী বিজয়কে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার মাধ্যম বানান বা চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়ান, তবে দল কোনওভাবেই তা বরদাস্ত করবে না।
তিনি বলেন, তার দলের পদবি থাকবে না, প্রয়োজনে আমি নিজেই তাকে আইনের হাতে তুলে দেব। দলের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *