উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : এবার শুধুমাত্র চোর সন্দেহে এক ব্যাক্তিকে পোস্টে বেঁধেগণধোলাই এর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়।খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসে।আর এই ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার মদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকায়।জানা গিয়েছে,ওই ব্যাক্তির নাম গৌরাঙ্গ মন্ডল।বাড়ি টগরবেড়িয়ায়।এলাকার বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন ধরে এলাকায় বাসনপত্র, গ্যাস সিলিন্ডার চুরি হচ্ছিল। এমনকী, তিনটি বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে।পুকুর থেকে কয়েকটি বাসন ও পাওয়া গিয়েছে।আর এই ঘটনা কে কেন্দ্র করেই ওই ব্যাক্তি কে মারধর করা হয়।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেননি।তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
চোর সন্দেহে মারধর, চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে
