অভিষেকের স্ত্রী ও শ্যালিকাকে জড়িয়ে জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে (Supreme court) বড় স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর শ্য়ালিকা মেনকা গম্ভীর। তাদের বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। শুল্ক দফতরের এক আধিকারিক রাজ্য পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ওই জনস্বার্থ মামলা করেছিলেন। তবে সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৬ বছর আগের একটি ঘটনার উপর ভিত্তি করে এই জনস্বার্থ মামলা করা হয়েছিল। বুধবার সেই মামলার শুনানি হয়েছিল। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে।

২০১৯ সালের ১৬ মার্চ গভীর রাতে ব্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন রুজিরা ও মেনকা। শুল্ক দফতরের ওই আধিকারিকদের দাবি সেই সময় শুল্ক দফতরের কর্তারা তাঁদের আটকে ছিল তবে রাজ্য পুলিশ সেই বাধা মানে নি বলে অভিযোগ করা হয়েছে। তবে সেই মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্ন শুল্ক দফতরের তরফে কেন মামলা করা হল না? শুল্ক দফতর মামলা না করে কেন একজন ব্যক্তি এই মামলা করলেন? সেই সময় মামলাকারীর অবস্থান কী ছিল সেটা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

বুধবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় মামলাকারী মামলাটি চালিয়ে যেতে পারেন। তবে তাঁকে ১০ লাখ টাকা আদালতের কাছে জমা রাখতে হবে। সেই সঙ্গেই আদালত জানিয়ে দেয় যদি দেখা যায় যে এই মামলার কোনও সারবত্তা নেই তখন সেই টাকা বাজেয়াপ্ত করা হবে। বিচারপতিদের বেঞ্চের এই কথা শোনার পরেই মামলাকারীর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু মামলা তুলে নিতে চান। এরপরই মামলাটি খারিজ করে দেন বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *