তেলেঙ্গানা সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই।সংক্রমণের কারণে তাঁকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। সংক্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অসুস্থতার কারণে সোমবার এবং মঙ্গলবার শীর্ষ আদলতের সমস্ত রকম কাজ থেকে অব্যহতি নিচ্ছেন তিনি। প্রধান বিচারপতি চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছেন এবং আশা করা হচ্ছে যে তিনি এক বা দুই দিনের মধ্যে ছাড়া পেয়ে আবার নিজ দায়িত্ব পালন শুরু করবেন।১২ জুলাই নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দিতে প্রধান বিচারপতি হায়দ্রাবাদে গিয়েছিলেন। একই দিনে গাভাই হায়দ্রাবাদে “বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর-গণপরিষদ-ভারতের সংবিধান” শীর্ষক একটি বিশেষ ডাক খাম এবং “ভারতের সংবিধানে শিল্প ও ক্যালিগ্রাফি” শীর্ষক ছবির পোস্টকার্ডের একটি সেট প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রচ্ছদ এবং তথ্যপত্রে আম্বেদকরের জীবন এবং ভারতের সংবিধান প্রণয়নে তাঁর অবদানের একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এতে কেন্দ্র কর্তৃক প্রকাশিত বিভিন্ন ডাকটিকিট এবং মুদ্রাও প্রদর্শিত হয়েছে।
Related Posts
প্রাক্তন প্রেমিকা ও শিশুর গলা কেটে খুন রাজধানীতে, উত্তরাখণ্ডে গ্রেফতার অভিযুক্ত
গত মঙ্গলবার এক হাড়হিম করা জোড়া খুনের ঘটনা ঘটে যায় রাজধানী দিল্লিতে। মজনু কা টিলা এলাকায় এক তরুণী ও তার…
পুলওয়ামা দিবসে শহিদদের স্মরণে মোদি-মমতা, টুইটবার্তায় শ্রদ্ধাঞ্জলি
২০১৯ সালের পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে শহিদ জওয়ানদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক মাধ্যমে…
ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১৮ জনের, জানালেন সাংসদ
ঝাড়খণ্ডের দেওঘরে যাচ্ছিল পূর্ণ্যার্থী বোঝাই একটি বাস। সেই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৮ জন পুণ্যার্থীর। দেওঘর ঝাড়খণ্ডের…
