প্রাইম টাইমস্ প্রতিবেদন : সুনিধি চৌহান। বিশ্বের অন্যতম খ্যাতনামা গায়িকা। মঞ্চে উঠলেই নিজের গানে দর্শকদের মাতিয়ে তোলেন বলিউডের এই জনপ্রিয় শিল্পী। কিন্তু এবার কনসার্টের মঞ্চেই আবেগে ভেঙে পড়তে দেখা গেল তাঁকে। লখনউয়ে অনুষ্ঠিত তাঁর ‘I Am Home India Tour 2025–26’-এর এক অনুষ্ঠানে গান গাইতে গিয়েই কেঁদে ফেলেন সুনিধি। হঠাৎ কেন? কি এমন ঘটল? তবে সুনিধিকে কাঁদতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত দর্শকরাও। এই ঘটনার একটি রিলস্ও সুনিধি তাঁর নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন।
জানা গিয়েছে, শনিবার লখনউয়ের ওই কনসার্টে কয়েকটি গান গাওয়ার পরই সুনিধি বুঝতে পারেন তাঁর কণ্ঠ স্বাভাবিক অবস্থায় নেই। গলা বসে যাওয়ায় ঠিকভাবে গান গাইতে পারছেন না। শেষমেশ গান থামিয়ে মঞ্চেই দর্শকদের কাছে ক্ষমা চান তিনি।
স্টেজে দাঁড়িয়ে সুনিধি বলেন, আজ আমার গলা খুব খারাপ। আমি ১০০ শতাংশ দিয়ে গাইতে পারছি না। খুব চেষ্টা করছি, কিন্তু এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমাকে ক্ষমা করবেন। এই কথাগুলো বলতে বলতেই তাঁর চোখে জল চলে আসে এবং তিনি কেঁদে ফেলেন।
গায়িকা আরও জানান, তাঁর দীর্ঘ কেরিয়ারে এর আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তাই তিনি নিজেও কিছুটা অস্বস্তিতে পড়েছেন। তবে অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠান বাতিল না করে ভক্তদের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মন জয় করেছেন ভক্তকুলের
কনসার্টের মঞ্চে গাইতে গিয়েই কেঁদে ফেললেন সুনিধি, ক্ষমা চাইলেন ভক্তদের কাছে
