দার্জিলিংয়ে শুরু হবে সামার ফেস্টিভাল

অন্য ছবি দার্জিলিং পাহাড়ে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সামার ফেস্টিভালের আয়োজন করা হচ্ছে ৮ জুন থেকে । আগামী ১৫ জুন পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসব উপলক্ষে, ঘুম রেল স্টেশনও সেজে উঠছে। আগামী ১৪ জুন কার্শিয়াংয়ের আরপি বয়েজ হাইস্কুলে আয়োজিত হচ্ছে ইউনিভার্সাল মোশন আর্টস ফিল্ম ফেস্টিভাল ধ্রুমা। নানা ধরনের তথ্যচিত্র এই অনুষ্ঠানে দেখানো হবে। চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ এই অনুষ্ঠানে থাকবেন বলেই জানা গিয়েছে।

এই অনুষ্ঠানের থাকছে অঙ্কন প্রতিযোগিতা। কার্শিয়াংয়ে ডিএইচআর-এর সদর দফতর এলিসিয়া প্যালেসে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। পাহাড়ে পর্যটকদের আকর্ষণ করতে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। পাহাড়ের সংস্কৃতি, পাহাড়ের নিজস্ব খাদ্য বৈচিত্রকেও তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। নাচ, গান আবৃত্তি, ছবি আঁকা, চলচ্চিত্র সহ নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *