গঙ্গাকে দূষণ মুক্ত করতে উদ্যোগী স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা ও নমামি গঙ্গা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দ:২৪ পরগনা : গঙ্গার দূষণ বেড়ে চলেছে।আর এবার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ নিলো স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা ও নমামি গঙ্গা।ইতিমধ্যে গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রচারের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানালেন এই প্রকল্পের দক্ষিণ ২৪ পরগনা জেলার আধিকারিক সুজিত ভান্ডারী।তিনি বলেন,এটি এমন এক ধরনের প্রকল্প,যা গঙ্গার পুনর্জীবন সুরক্ষা এবং ব্যবস্থাপনার জন্য কার্যকরী। ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের অধীনে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এটি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে গঙ্গার দূষণ মোকাবিলায় সরকারকর্তৃক গৃহীত একটি উদ্যোগ। এর প্রধান লক্ষ্য এনএমসিজি দূষণ হ্রাস করার ওপর মনোযোগ দেওয়া, যার মধ্যে কোনও বাধা, ডাইভারশন এবং খোলা ড্রেনের মধ্য দিয়ে প্রবাহিত বর্জ্য জলের ঠিক মতো নিকাশি ব্যবস্থা তৈরি করা যায়।এই প্রকল্পের আরও উদ্দেশ্য হলো বায়োরিমিডিয়েশন, উপযুক্ত ইন সিটু ট্রিটমেন্ট, অগ্রগামী প্রযুক্তি, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং বর্জ্য শোধনাগার এর মাধ্যমে দূষণ কমানো।প্রাকৃতিক ঋতু পরিবর্তন না করে জল প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখা। ভূপৃষ্ঠের প্রবাহ এবং ভূগর্ভস্থ জলের পুনরুদ্ধার করা ও তা বজায় রাখা। স্থানীয় এলাকার প্রাকৃতিক গাছপালা পুনরুজ্জীবিত করা এবং তার রক্ষণাবেক্ষণ করা।গঙ্গা নদীর অববাহিকায় জলজ জীব বৈচিত্র্যের পাশাপাশি নদীর তীরের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পুনর্জন্ম করা। এই জিনিসগুলি সাধারণ মানুষজনের কাছেপৌঁছে দিতে ব্যাপক প্রয়াস নেওয়া হয়েছে।এই কাজ সারা বছর ধরে চলবে।আর আমরা সচেতন হলে গঙ্গার দূষণ ও বন্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *