বিধানসভার আগে বিজেপিতে ভাঙন, কৈলাসের হাত ধরে তৃণমূলে যোগ

সুমন আদক : বিধানসভা ভোটের আগে বিজেপিতে ভাঙন হাওড়ার জগৎবল্লভপুরে। ২০২৩ এর পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থী হেমন্ত সর্দার, বিজেপি’র বুথ সভাপতি নীল মাধব হাজরার নেতৃত্বে প্রায় দেড়শো কর্মী সমর্থক শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদের হাতে দলের পতাকা তুলে দেন হাওড়া জেলা সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র। উপস্থিত ছিলেন হাওড়ার জগৎবল্লভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কৈলাশ মিশ্র বলেন, ‘আজকের এই যোগদানের মধ্যে দিয়েই প্রমাণিত হলো ‘ওরা আছে রথে, আমরা আছি পথে’। হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের জগৎবল্লভপুর বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে এদিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নেতৃত্ব সহ বহু সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *