উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : মাধ্যমিক পরীক্ষা চলছে।আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষাকে সুষ্ঠু ভাবে নিয়ন্ত্রন করতে সোমবার জয়নগর দু নং বিডিও অফিস নিমপীঠে জয়নগর দু নং ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়ে গেল।এদিন বিডিওর ঘরে এই বৈঠকে উপস্থিত ছিলেন জয়নগর দু নং ব্লকের জয়েন্ট বিডিও কৌশিক সাহা,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, বকুলতলা থানার ওসি ত্রিদিব মল্লিক সহ বিডিওর একাধিক আধিকারিক গন।এই ব্লকে এবার চারটি পরীক্ষা কেন্দ্র রয়েছে।পরীক্ষা কেন্দ্র গুলি হলো – নিমপীঠ রামকৃষ্ণ বিদ্যাভবন, নিমপীঠ সারদা বিদ্যামন্দির, ঘটিহারানিয়া হাইস্কুল ও মনিপুর বাঁশতলা হাইস্কুল।পরীক্ষার সময় সরকারি নিয়ম মেনে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এদিন আলোচনা করা হয় এই বৈঠকে।এই চারটি পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা এদিনের এই আলোচনা সভায় অংশ নেন।
শিক্ষকদের নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিষয়ে বিশেষ বৈঠক নিমপীঠ বিডিও অফিসে
